আবারও ঘর ভাঙার ঝড়ে ভারতীয় র্যাপার বাদশাহ। গত মার্চেই পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই তারকা। কিন্ত কয়েক মাসের ব্যবধানেই বিচ্ছেদের জল্পনা। সম্প্রতি ইনস্টাগ্রামে বাদশাহর সঙ্গে নিজের বিয়ের অন্তরঙ্গ কিছু গোপন ভিডিও শেয়ার করে এক রহস্যময় বার্তা দিয়েছেন ইশা, যা তাদের ডিভোর্সের জল্পনাকে চরম সীমানায় নিয়ে গেছে।
ইনস্টাগ্রামে নিজের বিয়ের বেশ কিছু না দেখা ছবি ও অন্তরঙ্গ ভিডিও শেয়ার করেন ইশা রিখি। ভিডিওতে বাদশাহকে ইশার গালে গভীর ভালোবাসা সহকারে চুমু খেতে এবং দুজনকে বরমালা পরিবর্তন করতে দেখা যায়। তবে ভিডিওর থেকেও বেশি নজর কেড়েছে পোস্টটির ক্যাপশন!
ইশা লিখেছেন, ‘প্রতিটি ঝড় এক একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই হলো আশা।’ তার এই এক লাইনের রহস্যময় ক্যাপশন দেখেই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে—তবে কি বিয়ের কয়েক মাসেই বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি?
ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন। বিচ্ছেদের যন্ত্রণাতেই পুরনো প্রেমের স্মৃতি নতুন করে শেয়ার করছেন অভিনেত্রী। আবার অনেকের মতে, এই ভিডিওগুলো চার-পাঁচ বছর আগের গোপন বিয়ের। এত দিন পর কেন হঠাৎ ইশা এসব পোস্ট করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সম্পর্কের টানাপোড়েন নাকি ডিভোর্স, এসব জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি বাদশাহ কিংবা ইশা রিখি।
ভারতে শিক্ষার্থী আন্দোলনে মুখ খুললেন সালমান খান
এই সেই গহনা, যার জন্য বিতর্কে জেনডায়া
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ্য হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু