শুটিং চলাকালীন সময়ে গুরুতর আহত দক্ষিণী সুপারস্টার রামচরণকে আজ সোমবার ভারতের কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় তার অস্ত্রোপচার চলছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘পেড্ডি’ সিনেমার শুটিং চলাকালীনই গুরুতর কব্জির আঘাতের মুখে পড়েছিলেন এই অভিনেতা। তবে ছবির কাজ যাতে কোনোভাবেই থমকে না যায়, সে কথা মাথায় রেখে অস্ত্রোপচার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পেশাদারিত্ব বজায় রেখে ছবির সমস্ত কাজ শেষ করেই এবার চিকিৎসার পথ বেছে নিয়েছেন ‘আরআরআর’ খ্যাত এই তারকা।
সূত্রের খবর, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিখ্যাত ‘গঙ্গা হাসপাতালে’ রাম চরণের এই কব্জির অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে। অস্থি সংক্রান্ত জটিল চিকিৎসার (অর্থোপেডিক কেয়ার) ক্ষেত্রে বিশেষ পরিচিতি রয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটির। বেশ কিছুদিন ধরে যে চোটকে সঙ্গী করেই তিনি তার কাজের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করছিলেন, এবার সেই চোট সারিয়ে তুলতেই চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ।
শিক্ষামন্ত্রী হতে চাচ্ছেন কঙ্গনা!
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট