বগুড়া সদর উপজেলায় আবদুল হক শাদী (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোকুল ইউনিয়নের ছোট সরলপুর পাকুড়তলা এলাকায় এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
আবদুল হক শাদী জেলার গাবতলী উপজেলার নাংলু গ্রামের আবদুল সাত্তার তারা মন্ডলের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, পাকুড়তলা এলাকায় সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ
স্বজনরা জানান, আবদুল হক শাদী একজন মানসিক রোগী। রবিবার বিকেলে বাড়ি থেকল বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য প্রায় সব এলাকায় রাতে তার খোঁজ খবর নিয়েছেন পরিবারের লোকজন।
এদিকে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান মুরাদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।