বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২৮ জুলাই) তার আগমন উপলক্ষে বঙ্গভবনে সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

বেলা ১১টায় বঙ্গভবনের মূল ফটকে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। পরে সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

এরপর বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত