৪০০ পর্বে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে । আগামীকাল ২৯ জুলাই প্রচার হবে নাটকের ৪০০তম পর্ব। জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত অভিনীত প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক এটি।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও আরো অভিনয় করছেন, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালামসহ অনেকে।
বাংলাদেশে টিভি মিডিয়ার ইতিহাসে এই প্রথম কোন দীর্ঘধারাবাহিক নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশেও এ নাটকের শুটিং হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেল। প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’।
প্রতিমন্ত্রীর মন্তব্যে শিক্ষিকার ভিডিও বিতর্ক তদন্তে ‘ইউটার্ন’
আর্থিক অনিয়মের অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত রাবি অধ্যাপক হলেন উপ-উপাচার্য