টলিউড কুইন বলে খ্যাতি অর্জন করা কোয়েল মল্লিক এবার নতুন রূপে হাজির হচ্ছেন ছোট পর্দায়। অভিনয় করছেন লম্বা এক ধারাবাহিক নাটকে। জানা গেছে, কোরিয়ান একটি অনুষ্ঠানের আদলে তৈরি হতে যাওয়া নতুন ধারাবাহিকে দেখা যাবে এই তারকাকে। যদিও ধারাবাহিকটির নাম ও তার চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে স্টার জলসার ‘কথা ও কাহিনী’ টকশো সঞ্চালনা করেছিলেন কোয়েল। তবে ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম কাজ।
সিনেমার ব্যস্ততার মাঝেই তার ধারাবাহিকে অভিনয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। সম্প্রতি শুরু হয়েছে কোয়েল অভিনীত নতুন সিনেমা ‘স্পর্ধা’র শুটিং। এই সিনেমাতেও তার সঙ্গে অভিনয় করছেন বাবা ও বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্বার্থপর’ সিনেমার সাফল্যের পর পরিচালক অন্নপূর্ণার এটি দ্বিতীয় সিনেমা।
দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। ২০২৫ সালে ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে ফেরেন অভিনয়ে। এরপর জনপ্রিয় মিতিন মাসি চরিত্রেও দেখা গেছে তাকে।
অন্যযাত্রায় কোয়েল মল্লিক
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক