আজ ১ নভেম্বর থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মহল্লা’র। এর মাধ্যমে প্রথমবার কোনো ধারাবাহিকে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। পুরান ঢাকার কাহিনী নিয়ে গড়ে উঠা ধারাবাহিক ‘মহল্লা’ নাটকের পরিচালক জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান। নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। অভিনয় করেছেন একঝাক তারকা। তাদের মধ্যে- যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, তিথি ইফতি, আব্দুল্লা রানা, রেশমী আহমেদ, সাবা সুম্মিতা, সিয়াম মৃধা, অন্যান্য ইসলাম, সামিহা, রকি খান, সাইকা আহমেদ, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, আযান, মাসুদ মহিউদ্দিন, শহীদ উন নবী, জাবেদ গাজী, সাগর রহমান, মারশাল,সিয়াম, নাসির, রাহি, আয়েশা নাফিজা,অনুভব, মেহেজাবিন, উপমা আহমেদসহ আরো অনেকে। নাটকটি সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে।
নাটকের কাহিনীর সূত্রপাত ঘটে পুরান ঢাকার কোনো এক মহল্লায় ঠুনকো এক ঘটনাকে কেন্দ্র করে। সংঘর্ষে জড়ায় চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবু। প্রচন্ড বাকবিতন্ডায় জড়ালেও গায়ে হাত তোলার সাহস দেখায় না দুজনের কেউ। মাসুমকে ‘মুরগী মাসুম’ এবং বাবুকে ‘বদনা বাবু’ নাম ধরে ডাকা হয় আড়ালে। মাসুমের বিশ^স্ত সহযোগী ‘দুম্বা নাসির’ এবং বাবুর সহযোগী ‘উগান্ডা মানিক’। মাসুম এবং বাবুর এই শত্রুতা তাদের পৈতৃক সূত্রে পাওয়া। মাসুমের বাবা হাকিম মুন্সি করাত কলের মালিক, আর বাবুর বাবা বেলায়েত সর্দার স্টক বিজনেস করে। হাকিম এবং বেলায়েতের বন্ধুত্ব ছিলো গভির। কিন্তু কোনো এক বিশেষ কারনে শত্রু হয়ে ওঠে তারা দুজন। সেই শত্রুতা থামে না বরং আরও প্রকট আকার ধারণ করে তাদের ছেলে মাসুম ও বাবুর কারনে। মহল্লায় আলাদা আলাদা পাশে মাসুম ও বাবু আড্ডা দেয়। তবে তাদের বারবার মুখোমুখি হতে হয় বিশেষ একটা কারনে। সাবেক কাউন্সিলর বিজলীর দুই মেয়ে আদুরী ও ময়নাকে ভালবাসে মাসুম ও বাবু। মাসুম ভালবাসে বড় বোন আদুরীকে, কিন্তু আদুরী এতো সহজে মাসুমের কাছে ধরা দিতে চায় না। তবে ভালবাসার ইঙ্গিত দিয়েই মাসুমের রাতের ঘুম হারাম করে দেয়। অপরদিকে বাবু ভালবাসে ছোট বোন ময়নাকে। ময়নাও প্রস্তুত ভালবাসার হাত বাবুর প্রতি এগিয়ে দেবার জন্য, কিন্তু বড় বোন ও মায়ের নজরদারিতে সে সুযোগ খুব একটা পায় না। এদিকে চিরশত্রু বাবু যেন ময়নার সাথে সম্পর্কে জড়াতে না পারে সেজন্য সুযোগ পেলেই ময়নার কাছে বাবুর সম্পর্কে কুৎসা রটায় মাসুম। ঠিক একই ভাবে বাবুও কুৎসা রটায় মাসুমের সম্পর্কে। ঘটতে থাকে মজার মজার ঘটনা।
ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান