গোপালগঞ্জের কাশিয়ানীতে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- রাতইল ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য মো. নয়ন মোল্যা। 

সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।

একই সংবাদ সম্মেলনে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্যা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই, তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত