রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ 

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাবজ্জীবন মামলার সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাছিমপুর এলাকার মৃত নুরুল হক মোল্লার ছেলে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী  লেদা ফারুক, উপজেলা ডহরগাঁও এলাকার রজব আলীর ছেলে শফিকুল ও দক্ষিণ নবগ্রাম এলাকার ফয়সাল রাজীব। 

এসময় রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারুক ওরফে লেদা ফারুককে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, পুলিশের মাদক বিরোধী অভিযানে ডরগাঁও এলাকা থেকে শফিকুল ইসলামকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও দক্ষিণ নবগ্রাম এলাকা থেকে ফয়সাল রাজীবকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালত ও কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত