রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাড্ডা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল ও দুপুরে এই পৃথক মরদেহ দুটি উদ্ধার হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেল ৩টার দিকে ঢাবির কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। নিয়মিত মাদক সেবন করত। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় সনাক্তের জন্যে সিআইডি ক্রাইমসিন চেষ্টা করছে।

অপরদিকে, বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে বাড্ডা গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনিও ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত