ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৫৫ থেকে ৬০ বছর।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত