বেশ কিছুদিন ধরেই জায়গা-জমি আর ফ্ল্যাট বিক্রির জোয়ার। কেউ পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাসায় উঠেছেন, কেউ বা আবার মোটা অঙ্কে বিক্রি করছেন শখের পুরনো বাসা। কয়েকদিন আগে বান্দ্রার একটি অভিজাত কমপ্লেক্সের ১৪.০৮ কোটি রুপির ফ্ল্যাট বিক্রি করে সম্পত্তি পুনর্বিন্যাস করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এছাড়া অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ একঝাঁক তারকা বাড়ি ও সম্পতি বিক্রি করে নতুন বিনিয়োগে সক্রিয় হচ্ছেন।
সেই ধারাবাহিকতায় এবার নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় অবস্থিত ফ্ল্যাটটি বিক্রি করে মোটা অংকের লাভও করেছেন এই তারকা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৭৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন সালমান। ২০১৫ সালে ২ কোটি ৮৮ লাখ রুপিতে কেনা এই সম্পত্তি প্রায় ১১ বছর পর বিক্রি করে তার লাভ হয়েছে প্রায় ৬২ লাখ রুপি। গত ৯ জুলাই বিক্রির নিবন্ধন সম্পন্ন হয়।
ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। জানা গেছে, সম্পত্তিটি কিনতে ক্রেতা প্রায় ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি পরিশোধ করেছেন।এটি গত দুই বছরে সালমান খানের বিক্রি করা দ্বিতীয় ফ্ল্যাট। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসনের আরও একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। প্রায় ১ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটটি সম্প্রতি বিক্রি হওয়া ফ্ল্যাটটির তুলনায় অনেক বড় ছিল।
দীর্ঘদিন ধরেই বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। সমুদ্রঘেঁষা এই এলাকায় বলিউডের অনেক তারকার বাসভবন রয়েছে। প্রতিদিনই প্রিয় তারকার এক ঝলক দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত।
অন্যদিকে সম্পত্তি বিক্রির পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি আবাসিক টাওয়ার নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। প্রস্তাবিত প্রকল্পটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই নির্মিত হবে। গত কয়েক বছরে আবাসিক ও বাণিজ্যিক-উভয় ধরনের সম্পত্তিতেই বিনিয়োগ করেছেন সালমান খান।
এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার
মামলা জটিলতায় ৪ বছর কাজ বন্ধ, দ্রুত সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির
চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন