দেড় বছর পর হকি স্টিক হাতে টার্ফে জিমি!

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

‘বয়স বেশি’ এই অজুহাতে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়নি রাসেল মাহমুদ জিমিকে। তবে প্রায় দেড় বছর পর যক্ষেরধন সেই জিমিকেই ডাকা হল এশিয়ান গেমসের ক্যাম্পে। গত বছর ফেব্রুয়ারিতে আগের অ্যাডহক কমিটি কুপার টেস্টে বাদ দিয়েছিল তাকে। নতুন অ্যাডহক কমিটি এসে সেই জিমিকে এশিয়ান গেমসের ক্যাম্পে ডেকেছে।

বৃহস্পতিবার নির্বাচক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স ক্যাম্পে ছয়জনকে নতুন করে ডাকেন। যার মধ্যে একজন জিমি। বাকিরা হলেন- আবু সাঈদ নিপ্পন, নাইম উদ্দিন, শিশির, পুস্কর ক্ষিসা মিমো ও শহিদুল হক সৈকত।

এশিয়ান গেমসের জন্য আগেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। যেখানে ছিলেন ৩২ জন। এখন এই ছয়জনকে নিয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৮ জনে। আজই নতুন ডাকা ছয়জনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

দলের দায়িত্ব নিতে খুব শিগগিরই আসছেন জার্মান কোচ গেরহার্ড পিটার। প্রিন্স বলেন, ‘সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের এই মেলবন্ধন এশিয়ান গেমসে বাংলাদেশকে একটি শক্তিশালী দল হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত