সংশোধন নয়, সংবিধানের আমূল সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানের সাধারণ সংশোধন নয়, বরং আমূল সংস্কার প্রয়োজন। তিনি দাবি করেন, জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কারে উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি দাবি করেন, সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য একটি সর্বদলীয় উদ্যোগ নেওয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ব্যারিস্টার এ. এস. এম. শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত