হামে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০০ এবং হাম শনাক্ত হয়েছে ১৮৫ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৮৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৩৭ শিশু। এর মধ্যে হামে ৯৬ ও উপসর্গে ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জন। হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৯ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত