ঢামেক হাসপাতাল ভবন থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে রিয়া আক্তার (২০) নামের এক রোগী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, রিয়ার বাড়ি পাবনা জেলার সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ের জিভে ঘা ও শরীরিক সমস্যা নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। শুক্রবার ভোরে পাশের অন্য রোগীর স্বজনরা তাকে জানান, মেয়ে লাফ দিচ্ছেন। দৌড়ে গিয়ে দেখেন রিয়া নিচে একটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। লকিফ মল্লিক জানান, সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। আড়াই বছর আগে আল আমিন দেশে আসেন। দুই মাস থেকে আবার চলে যান।  অনেক চেষ্টার পরও সন্তান না হওয়ায় ধীরে ধীরে রিয়ার মানসিক সমস্যা শুরু হয়। গত ১০ দিন সমস্যাটা একটু বেশি হচ্ছিল। সব সময় উল্টাপাল্টা কথা বলত; কিছু জিজ্ঞেস করলে বলত, ‘এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত