১৫ মাস পর দেশে এলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার বিকেলে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি নিয়মিত চিকিৎসা অব্যাহত রাখার কথা জানান।

গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। এরপর লন্ডনের হাসপাতালে ও মেয়ের বাসায় থেকে টানা তিন মাসের নিবিড় চিকিৎসাসহ প্রায় ১০০টি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও চিকিৎসকদের পরামর্শে তার ফলোআপ চিকিৎসা চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত