জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের উপর ছাত্রদলের আক্রমণ অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় নুর মোহাম্মদ গতকালের আহতের দেখতে রওনা দিলে সোহরাওয়ার্দী কলেজের সামনে তিনি আক্রমণের শিকার হন বলে জানা যায়।
এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তার তাৎক্ষণিক ফেসবুক পোস্টে বলেন, 'ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, প্রশাসনকে বলবো হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।
বর্তমানে জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন "এই বিষয়ে আমি কেবলই অবগত হলাম। যেই হোক না কেন, যেকোন রাজনৈতিক দলেরঔ হোক, সে আগে জগন্নাথের ছাত্র। তার উপর বহিরাগতদের হামলা কাম্য নয়, তার উপর হামলা করা মানে জগন্নাথের উপর হামলা করা।সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জগন্নাথের স্বার্থ সবসময় রক্ষা করবো।"
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে