হলিউডের নামজাদা পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির তিন সপ্তাহেই বাজিমাত। সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি।
ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারও পেয়েছেন। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে হিসেবে ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্য পেলেন নোলান।
যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ‘জোরু কা গুলাম’ নির্মাতা