বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুর ওপর একটি বিআরটিসি বাস ও একটি মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মাহিন্দ্রায় থাকা আরাফাত। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি মারা যান।
এ দিকে সহপাঠীদের মধ্যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দপ্তর অবরুদ্ধ করেন। এসময় ঢাকা-কুায়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা তারা ৷এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম
ছবি : প্রতিনিধি
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
