ঢাকার সাভারে একটি প্রেসার কুকার সাদৃশ্য বোমার সন্ধান পেয়েছে পুলিশ। তবে ঘটনাস্থলে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে উদ্ধারের জন্য। এ সময় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে ওই প্রেসার কুকার সাদৃশ্য বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সাভার মডেল থানা ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন জানান, রাতে বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম রেখে যায় তিনজন অজ্ঞাত ব্যক্তি।
পরে সকালে ওই ড্রাম ভেতরে স্থানীয়রা একটি কোরআন শরীফ, জামা কাপড় ও প্রেসার কুকার সাদৃশ্য বোমা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। তবে প্রেসার কুকার সাদৃশ্য বোমা নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বরিশাল জজ কোর্ট গেটে ককটেল বিস্ফোরণ