শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে ও এক নারীসহ একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে রাত পর্যন্ত নারীটি সেখানে অবস্থান করায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। 

এর আগে ওই পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তি অর্জন এবং প্রায় ২০০ পাসপোর্ট জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহকারী পরিচালক মো. রুস্তম আলী দাবি করেছেন আটককৃত নারী তার দূরসম্পর্কের শালী এবং তার নাম ওজিলা। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তথ্য যাচাই ও অধিকতর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তবে পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ওই নারীর কোন অভিযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত