বরিশালের উজিরপুরে ইশরাত জাহান সোনালী (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে।
ইশরাত জাহান সোনালী ওই এলাকার বাসিন্দা মো. সোহেল মৃধার মেয়ে। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মেয়ের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে ১৭ আগস্ট উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইশরাতের বাবা। জিডি নম্বর ৮৮৮।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত ইশরাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে পুলিশ।
পটিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজ