রাঙ্গুনিয়ায় মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ও মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর গ্রামের আব্দুল করিমের ছেলে মো. হাসান (২৮), পূর্ব নবগ্রাম গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল মজিদ (৪৩), রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈয়দ বাড়ি গ্রামের স্বপন চক্রবর্তীর ছেলে ধ্রুব চক্রবর্তী (২৯), চন্দ্রঘোনা এলাকার দোভাষী বাজারের ফারাজ করিমের ছেলে মো. সাকিব (২১), রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর গ্রামের আব্দুল নবী চৌধুরীর ছেলে নাহিদ চৌধুরী (২১) এবং চন্দ্রঘোনা এলাকার বনগ্রাম গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৪২)।

এর মধ্যে মো. হাসান, ধ্রুব চক্রবর্তী ও নাহিদ চৌধুরীকে অর্থদণ্ডসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আব্দুল মজিদ, মো. সাকিব ও আব্দুল শুক্কুরকে অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে এবং মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত