দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মো. জোবায়েদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর থেকে ধলিয়া মুসলিমপাড়া সড়কের একটি কালভার্টের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হিলাল উদ্দিন আহমেদের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় জোবায়েদের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।