বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি. ‘বাংলাদেশের রং : কালার অব বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ চিত্রাঙ্কনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নির্বাচিত শিশুদের চিত্রকর্ম দিয়ে পূবালী ব্যাংকের ক্যালেন্ডার-২০২৭ প্রকাশ করা হবে।
দেশের বিভিন্ন বিশেষায়িত/বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৩ থেকে ১৮ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এ উদ্যোগে অংশ নিতে পারবেন। চিত্রকর্মের বিষয় হিসেবে রাখা হয়েছে-বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের ঋতুবৈচিত্র্য এবং দেশীয় ফুল।
জমা পড়া চিত্রকর্ম থেকে ১২টি চিত্রকর্ম চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নির্বাচিত ১২ জন শিশু শিল্পীর প্রত্যেককে পূবালী ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে ৫০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।
চিত্রকর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬। চিত্রকর্মের সঙ্গে নির্ধারিত অংশগ্রহণ ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে পূবালী ব্যাংক পিএলসি., জনসংযোগ সেল, প্রধান কার্যালয় (১৩তম তলা), ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি ও অংশগ্রহণ ফরম পাওয়া যাবে নিচের লিংকে : যঃঃঢ়ং://িি.িঢ়ঁনধষরনধহমষধ.পড়স/ঈড়ষড়ঁৎংঙভইধহমষধফবংয। বিজ্ঞপ্তি