আবারও দ্বৈত গানে কাজী শুভ ও পূজা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম

আবারও নতুন রোমান্টিক দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই শিল্পী কাজী শুভ ও পূজা। ‘পাগল মন মানে না’ শিরোনামের গানটি ‘কাজী শুভ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন কমল দত্ত। কাজী শুভর সুরে এর সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।

এর আগে কাজী শুভ ও পূজার কণ্ঠে ‘এত কাছে’, ‘সাত জনম’ ও ‘রোদেলা আকাশ’-এর মতো শ্রোতানন্দিত গান উপহার পেয়েছেন ভক্তরা। নতুন এই সুর ও গায়কির মেলবন্ধন শ্রোতাদের মনে পুরনো স্মৃতির আমেজ ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন কাজী শুভ ও পূজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত