ছাতকে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

সুনামগঞ্জের ছাতকে মিনি ফুটবলবার টুর্ণামেন্ট নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন  বলে জানিয়েছেন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার জাওয়া-ছাতক মধ্যবর্তী সংযোগ সড়কে এ সংঘর্ষ ঘটে। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ঝলক মোহন্ত  জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে মিনি ফুটবলবার টুর্ণামেন্ট নিয়ে ঝগড়া হয় সকালে গ্রামবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। এর জেরে পুরায় বুধবার সকালে উভয়পক্ষের লোকজন  সংঘর্ষে জড়ায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে। তবে আহতদের সঠিক সংখ্যা এখনও বলা যাচ্ছে না।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সালেহ আহমদ বলেন, মিনি ফুটবল বার টুর্নামেন্ট নিয়ে মঙ্গলবার রাতে পাইগাঁ ও চরমহল্লা গ্রামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়, এর জের ধরে বুধবার সকালে লোকজন দেশী অস্ত্র ইটপাটকেল নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের আনুমানিক ৩০ জন আহত হন। আহতরা কয়েক জন ২০ শয্যা বিশিষ্ট ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত