ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাত করে পালাল দুর্বৃত্তরা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরে বাড়িতে ঢুকে এক নারীকে নৃশংসভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীফলতলী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহত নারী হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত শমসের আলীর মেয়ে শাহনাজ  আক্তার (৪৬)।

এলাকাবাসী, আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার শাহনাজ আক্তারের বাড়িতে এক নারীসহ দুর্বৃত্তরা ঢুকে। এ সময় তার সঙ্গে দুর্বৃত্তদের কথাকাটাকাটি শুনতে পান এলাকাবাসী। কিছু বুঝে উঠার আগেই কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় শাহনাজ আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত