নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৩ এএম

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় জানা যাবে আজ সোমবার। এ মামলায় অধস্তন আদালতের রায়ে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার রায়ের জন্য এদিন (২৪ আগস্ট) ধার্য করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এর আগে গত ২৮ জুলাই এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। মোট ১৭ কার্যদিবস রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করে হাইকোর্ট। ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায়ে ১৬ আসামির সবাইকে মৃত্যুদ-ের রায় দেয় ফেনীর বিচারিক আদালত।

ফেনীর সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (পরে বরখাস্ত) এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে একই মাদ্রসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা করলে অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়েন বলে অভিযোগ উঠে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল সকালে মাদ্রাসার সাইক্লোন সেন্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় সিরাজসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত