মেঘনায় চাঁদা দাবি 

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় চাঁদা দাবি করে না পেয়ে ছাত্রদলের সভাপতি সাবেক হোসাইন মোহাম্মদ মহসিন মিয়াকে দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার তুলাতলী বাজারের অটোস্ট্যান্ডের পূর্ব পাশে রবিবার (২৩ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর মেঘনা থানার অভিযোগ করেন ভুক্তভোগী।

আহত হোসেন মোহ্ম্মদ মহসিন মিয়া (৪৫)  উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা ও উপেজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।  

অভিযুক্তরা হলেন কাদির (৫৫), ফারুক (৩৫), মো. কবির (৩৫) ও দেলোয়ার (৩৮)। এছাড়া অভিযোগে অজ্ঞাত আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই উপজেলার টিটিরচর গ্রামের বাসিন্দা। 

থানার অভিযোগে জানা গেছে, রামপ্রসাদের চর এলাকায় সানরাইজ শিপিং করপোরেশন লিমিটেডের জায়গায় বালু ভরাটের কাজকে কেন্দ্র করে অভিযুক্তরা মহসিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ১৫ আগস্ট বিকেল ৩টার দিকে কাদির, ফারুক তার বাড়িতে গিয়ে সরাসরি পাঁচ লাখ টাকা দাবি করেন। মহসিন ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দিয়ে চলে যান। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে তুলাতলী বাজারে মহসিনের ওপর অতর্কিত ধারালো অস্ত্রে নিয়ে হামলা চালায় কাদির, ফারুকসহ অজ্ঞাত কয়েকজন। এসময়ে তার পকেটে থাকা ৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত