পন্যবাহী ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজার সামনের একটি পন্যবাহী ট্রাক থেকে যমুনা সেতুর পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪২টি অ্যাম্পল উদ্ধার করেছে।

এছাড়া পুলিশ এ সময় এ মাদক পাচারের সাথে জড়িত দুই মাদক কারবারিকেও আটক করেছে। 

রবিবার (২৩ আগস্ট) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। 

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজার সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদককারবারীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৮টি নেশাজাতীয় ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পল জব্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী(৩৩)।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, এ অভিযান কালে ঢাকাগামী ঢাকা-মেট্রো-২৪-০৩৫৭ নম্বরের  একটি পন্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ওই ট্রাকের কেবিনের ভেতর থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া ২ মাদককারবারীকে আটক সহ ট্রাকটি জব্দ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত