হগওয়ার্টসে পা রাখছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত কিট হ্যারিংটন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

‘গেম অব থ্রোনস’র জনপ্রিয় তারকা কিট হ্যারিংটন এবার পা রাখছেন হগওয়ার্টসে। এইচবিওর নতুন ‘হ্যারি পটার’ সিরিজের দ্বিতীয় মৌসুমে তাকে দেখা যাবে আলোচিত জাদুশিক্ষক গিলডেরয় লকহার্ট চরিত্রে। এর আগে এই চরিত্রে নিকোলাস হল্টের নাম ঘোষণা করা হয়েছিল। তবে সময়সূচিগত জটিলতার কারণে তিনি সরে দাঁড়ানোয় তার জায়গায় কিট হ্যারিংটনকে নেওয়া হয়েছে। 

এই জনপ্রিয় চরিত্রটি একেবারেই নতুন নয়। এর আগে ‘হ্যারি পটার’এর অডিও সংস্করণে তার কণ্ঠে গিলডেরয় লকহার্টকে শোনা গেছে। ফলে এবার পর্দায় সেই চরিত্রে তাকে দেখার বিষয়টি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। খবর ভিয়েতনাম ডট এন

গিলডেরয় লকহার্ট ‘হ্যারি পটার’এর দ্বিতীয় কাহিনির অন্যতম স্মরণীয় চরিত্র। আত্মপ্রচারে মগ্ন এই জাদুশিক্ষক নিজের বীরত্বের নানা গল্প বলে বেড়ালেও তার আসল পরিচয় বেশ ভিন্ন। 

সিরিজের দ্বিতীয় মৌসুমে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’এর গল্প উঠে আসবে। নতুন মৌসুমের শুটিং শরৎকালে শুরু হওয়ার কথা রয়েছে। আর প্রথম মৌসুমের প্রচার শুরু হওয়ার কথা বড়দিনে।

অর্থাৎ ওয়েস্টেরসের জন স্নো এবার হগওয়ার্টসের পথে-আর গিলডেরয় লকহার্ট হিসেবে কিট হ্যারিংটনের নতুন অবতার কতটা জমে, সেটিই এখন দেখার অপেক্ষা।  

সর্বশেষ সর্বাধিক পঠিত