এবারও ফেভারিট বায়ার্নই, শিরোপা জিতবে ‘১০ পয়েন্ট এগিয়ে থেকে’

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী তারকা হ্যারি কেইনের নেতৃত্বের আক্রমণভাগ এবং বেশ কিছু চমকপ্রদ দলবদলের সুবাদে আরও একটি বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার মিশনে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আজ শুক্রবার ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নতুন লিগ অভিযান শুরু করবে বাভারিয়ানরা। লিগ মৌসুমের প্রথম ম্যাচও এটি, বাংলাদেশ সময় যা শুরু হবে রাত সাড়ে ১২টায়।

জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারানোর ম্যাচে দলটির নতুন ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন অভিষেকেই গোল করে দুর্দান্ত শুরু করেছেন। আক্রমণভাগে কেইন, লুইস দিয়াজ, মাইকেল অলিসেদের সঙ্গে মরক্কোর তারকা ইসমাইল সাইবারি যোগ দেওয়ায় দলটি আগের চেয়েও বেশি শক্তিশালী। যদিও মেডিকেল জটিলতার কারণে তরুণ তারকা জামাল মুসিয়ালার মাঠের বাইরে থাকা কিছুটা উদ্বেগের বিষয় হলেও বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি চাচ্ছেন তার ওপর থেকে চাপ কমাতে।

বায়ার্নের এই আকাশচুম্বী সাফল্যের পেছনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দেখছেন না ক্লাবটির সাবেক ও কিংবদন্তি অধিনায়ক লোথার মাথেউস। নিজের সাম্প্রতিক কলামে বায়ার্নের একচ্ছত্র আধিপত্যের কথা উল্লেখ করে মাথেউস লিখেছেন, ‘গত বছর আমি বলেছিলাম যে বায়েৰ্ন অন্তত ১৫ পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতবে। শেষ পর্যন্ত তা ১৬ পয়েন্ট ছিল। এই মৌসুমেও মিউনিখের দলটি প্রতিযোগীদের চেয়ে অন্তত ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করবে।’ 

বায়ার্নের শিরোপা ধরে রাখার এই মিশনে বড় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে ডর্টমুন্ড। বিশেষ করে ১৮ বছর বয়সী স্ট্রাইকার কনস্টান্টিনোস কারেতসাস এবং ২৩ বছর বয়সী প্লেমেকার গিয়ান্নিস কোন্সটানতেলিয়াস এই দুই গ্রিক তরুণের আগমন ডর্টমুন্ড সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এদিকে অভিজ্ঞ বসনীয় স্ট্রাইকার এডিন জেকোর নেতৃত্বে ঐতিহ্যবাহী ক্লাব শালকে-র বুন্দেসলিগায় ফিরে আসায় টুর্নামেন্টের আকর্ষণ ও গ্যালারির উন্মাদনা আরও বহুগুণ বেড়ে গেছে।

বুন্দেসলিগায় শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বায়ার্নের। লিগ ইতিহাসের শুরু দুই আসরের খেলা না হলেও ৬৫/৬৬ আসরে এসে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ এই লিগে নাম লেখায় বায়ার্ন। আর প্রথম শিরোপাটা পায় ৬৮/৬৯ মৌসুমে এসে। এরপর থেকেই বুন্দেসলিগার নামটা শুরুও যেন হয় বায়ার্ন দিয়ে আর শেষটাও তাদের হাতে শিরোপা দিয়ে। রেকর্ড ৩৫টি শিরোপা তাদের ঝুলিতে। আর দুইয়ে থাকা নুরেমবার্গ জিতেছে কেবল ৯টি শিরোপা, যার সবশেষটি এসেছে ছয় দশক আগে ৬৭/৬৮ মৌসুমে। অর্থাৎ, নুরেমবার্গ যেখাছে ছেড়েছে সেখানেই শুরু করেছে বায়ার্ন, যেই দাপট এখনও চলছেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত