নিজের শিকড়, আত্মপরিচয় ও জীবনসংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে ব্রজমোহন (বিএম) কলেজের নবীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। লোকলজ্জা ও মানুষের সমালোচনাকে উপেক্ষা করে কেবল নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সরকারি বিএম কলেজের বাস্কেট গ্রাউন্ডে গণঅধিকার পরিষদ, বিএম কলেজ শাখা আয়োজিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী নুর বলেন আপনার অস্তিত্ব, আপনার রুট নিয়ে আপনার কোনো দুর্বলতা থাকা উচিত নয় যে আপনি পরিচয় দেবেন না। আমি একজন কৃষকের সন্তান, আমি একটা গ্রামের ছোটখাটো নিম্নবিত্ত-মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের সন্তান। আমার বাবা, আমার বড় ভাইয়েরা আমাকে কষ্ট করে পড়িয়েছে এটাতে তো লজ্জার কিছু নেই।
ওই যে অনেকে ফেসবুকে টেক্সট লেখে যে, 'আপনি যদি সফল হন আপনার লুঙ্গি পরা ছবিও ইতিহাস হবে, আর যদি সফল হতে না পারেন তাহলে স্যুট-টাই পরা ছবির দিকেও কেউ তাকাবে না।' এটা তো একটা বাস্তবতা!
তো এখন ধরেন আমাকে নিয়ে কে কী বললো- চরের ছেলে, তর্যের ছেলে আই ডোন্ট কেয়ার! বিকজ আমার কর্মই নির্ধারণ করবে আমি কে। সো, আমি আমার কর্মের দিকে ফোকাসড।
আমি কিছু কথা আপনাদের শোনানোর জন্য বলছি যেন আপনারা নিজেরাও ফিল করতে পারেন যে, আপনার মধ্যেও যদি ইচ্ছাশক্তি থাকে, আগ্রহ-আকাঙ্ক্ষা থাকে, অন্তত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও তার কাছাকাছি পৌঁছাতে পারবেন।
কক্সাবাজারে ডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা