বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ নিয়ে সুখবর জানিয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’
স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবৈধ প্রমাণ করেছে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের শোকজ নোটিশেরও উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
রাশেদ খানের দাবি, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর তার ডাকসুর পদও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এ বিষয়ে নিজের স্ট্যাটাসে রাশেদ খান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পর ২০১৯ সালের ডাকসু নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তাকে জিএস ঘোষণা করা হয়েছে।
রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন