দলবদলে আর্জেন্টিনা ও ব্রাজিলের দামী ফুটবলার কারা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল মানেই মাঠে ফুটবলে শৈল্পিকতার ফুলঝুরি। তবে মাঠের দারুণ সব স্কিল আর গোলের আনন্দের পাশাপাশি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের বাজার কাঁপানো মেগা ডিলের ইতিহাসেও এই দুই দেশ সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মিলিয়ন মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে ইউরোপের পরাশক্তি ক্লাবগুলো যেভাবে লাতিন তারকাদের নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে, তা ফুটবল অর্থনীতির এক অনন্য ইতিহাস। দলবদলের এই বিশাল বাজারে কে কত দামে বিক্রি হয়েছেন এবং দুই দেশের রেকর্ড গড়া শীর্ষ খেলোয়াড়রাই বা কারা, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহলের শেষ নেই।

রেকর্ড ট্রান্সফারের তালিকায় ব্রাজিলকে অবশ্য এক অনন্য উচ্চতায় নিয়ে রেখেছেন নেইমার জুনিয়র। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে তার ২২ কোটি ২০ লাখ ইউরোর বিশ্বরেকর্ড গড়া দলবদলটি আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার হিসেবে অক্ষত রয়েছে।

তবে এই মৌসুমের দলবদলে ব্রাজিলের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৭০ মিলিয়ন ইউরো চুক্তিতে আর্সেনাল থেকে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমাচ্ছেন তিনি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলে তাক লাগিয়ে এনজো ফার্নান্দেজ। চেলসি থেকে রেকর্ড ১৪৫.৮ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে যখন বেনফিকা থেকে চেলসিতে পাড়ি জমিয়েছিলেন তখনই নিজেকে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন।

তবে বেশ চমকপ্রদ বিষয় হলো, সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজি এবং পরবর্তীতে ইন্টার মায়ামিতে 'ফ্রি এজেন্ট' হিসেবে যোগ দেওয়ায় এই দলবদলের তালিকায় তার নাম নেই।

দুই দেশের ক্লাব ফুটবলের এই বিশাল আর্থিক লেনদেন এবং দলবদলের বাজারে তারকাদের রাজত্ব কতটা বর্ণিল, তা পরিষ্কার হয়ে ওঠে দুই দেশের শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের দিকে তাকালে। নিচে আর্জেন্টিনা ও ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে দামি ২০ জন ফুটবলারের তালিকা টেবিল আকারে দেওয়া হলো:

আর্জেন্টিনার ইতিহাসের শীর্ষ ১০ দামি খেলোয়াড়

ক্রম

খেলোয়াড়ের নাম

দলবদল (যে ক্লাব থেকে যে ক্লাবে)

বছর

দলবদলের মূল্য (ইউরো)

এনজো ফার্নান্দেজ

চেলসি থেকে ম্যানচেস্টার সিটি

২০২৬

১৪৫.৮ মিলিয়ন

এনজো ফার্নান্দেজ

বেনফিকা থেকে চেলসি

২০২৩

১২১ মিলিয়ন

হুলিয়ান আলভারেজ

ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদ

২০২৪

৯৫ মিলিয়ন (বোনাসসহ)

গনসালো হিগুয়েন

নাপোলি থেকে জুভেন্টাস

২০১৬

৯০ মিলিয়ন

আনহেল দি মারিয়া

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০১৪

৭৫.৬ মিলিয়ন

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো 

রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদ

২০২৫

৬৩.২ মিলিয়ন (ট্যাক্সসহ)

আনহেল দি মারিয়া

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজি

২০১৫

৬৩ মিলিয়ন

নিকো পাজ

রিয়াল মাদ্রিদ থেকে কোমো

২০২৬

৬০ মিলিয়ন

লিসান্দ্রো মার্তিনেজ

আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০২২

৫৭.৪ মিলিয়ন

১০

হারনান ক্রেসপো

পারমা থেকে লাৎসিও

২০০০

৫৬.৮ মিলিয়ন

ব্রাজিলের ইতিহাসের শীর্ষ ১০ দামি খেলোয়াড়

ক্রম

খেলোয়াড়ের নাম

দলবদল (যে ক্লাব থেকে যে ক্লাবে)

বছর

দলবদলের মূল্য (ইউরো)

নেইমার

বার্সেলোনা থেকে পিএসজি

২০১৭

২২২ মিলিয়ন (বিশ্ব রেকর্ড)

ফিলিপে কৌতিনহো

লিভারপুল থেকে বার্সেলোনা

২০১৮

১৩৫ মিলিয়ন (মূল ফি)

অ্যান্টনি

আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০২২

৯৫ মিলিয়ন

নেইমার

পিএসজি থেকে আল হিলাল

২০২৩

৯০ মিলিয়ন

নেইমার

সান্তোস থেকে বার্সেলোনা

২০১৩

৮৮ মিলিয়ন

আর্থার মেলো

বার্সেলোনা থেকে জুভেন্টাস

২০২০

৭৬ মিলিয়ন

মাথেউস কুনহা

আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০২৫

৭৪.২ মিলিয়ন

ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০২২

৭০.৬ মিলিয়ন

গ্যাব্রিয়েল মার্তিনেল্লি

আর্সেনাল থেকে আল হিলাল

২০২৬

৭০ মিলিয়ন

১০

কাকা

এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ

২০০৯

৬৫ মিলিয়ন

 

সর্বশেষ সর্বাধিক পঠিত