বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক শোভাযাত্রা ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
এসময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন প্রমুখ।
ময়মনসিংহে বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র উদ্ধার