ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ফুডপ্যান্ডায় সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

দৈনন্দিন বাজারসদাই আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপ্যান্ডা এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বরজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

সম্প্রতি ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

এ ছাড়া, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সব শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই অফারের আওতায় ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হলো—মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট এবং গুলশান ১।

ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, “ফুডপ্যান্ডায় আমরা গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হতে চাই। বাংলাদেশে কিউ-কমার্সের পরিধি বাড়ানোর পাশাপাশি মানসম্মত পণ্য, বৈচিত্র্যময় পণ্যসম্ভার এবং দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে আমরা কাজ করছি। ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপ্যান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকেরা আরও সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।”

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, “শহরের মানুষের দৈনন্দিন কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যেই ফ্রেশ সুপার মার্টের যাত্রা। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সেই সুবিধা আরও বাড়ল। একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আরও বেশি পণ্যের সুযোগ, আকর্ষণীয় সাশ্রয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার সহজ ব্যবস্থা তৈরি করতে পেরে আমরা আনন্দিত।”

সর্বশেষ সর্বাধিক পঠিত