বালিয়াড়িতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্তে আদালত অবমাননার অভিযোগ ও পৃথক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রিট আবেদনকারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলার) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন  অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে গত রবিবার আদালত অবমাননার অভিযোগে মামলা করে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

 গত সোমবার এ আবেদনের ওপর শুনানি শুরু হয়। অন্যদিকে এ নির্মাণকাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে বেলা। রাষ্ট্রপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে দুটি আবেদনের ওপর গত মঙ্গলবার ও গতকাল বুধবার শুনানি হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত