সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ এএম

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনসহ ১৫ দফা দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বুধবার নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু এসব দাবি উত্থাপন করেন।

অন্যান্য দাবিগুলোর মধে উল্লেখযোগ্য হলো সংবিধানের আলোকে সব ধর্মের মানুষের মতো হিন্দুদের নিরাপত্তা প্রদান, বৈষম্যমূলক সব আইন বিলুপ্ত করা, সরকারি চাকরিসহ বিভিন্ন স্তরে হিন্দুদের অধিকার নিশ্চিত এবং তাদেরকে পদায়নে বৈষম্য বন্ধ করা, পার্বত্য ভূমি কমিশনে আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।

সর্বশেষ সর্বাধিক পঠিত