বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, বুধবার রাতে স্ত্রীর ফোন পেয়ে ছায়েদুরের বাসায় যায় পুলিশ। বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছায়েদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। 

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার তিন কন্যা সন্তান আছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আত্মহত্যা সেই তথ্য এখনো পায়নি পুলিশ। 

ছায়েদুরের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত