প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দিয়েছে মামলার বাদী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট সেফাতুল্লাহ ২০ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য্য করেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের ১০ মে পিবিআই এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে।
মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে বাদী সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। তানজিন তিশা ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন।
অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেয়নি। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তানজিন তিশাকে ফেইসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান বাদী সানায়া। শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা বাদীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি’ দেন।
২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন বাদী।
ঈদে পারিবারিক বিনোদন দিচ্ছে ওটিটি