ডংফেং লিউঝুর পরিবেশক অ্যারিয়াল নিয়ে এলো ‘ফোরথিং ফ্রাইডে’তে উন্মোচন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

বাংলাদেশে ডংফেং লিউঝু মোটর কোং লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পাওয়ার ঘোষণা দিয়ে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস এসইউভি ‘ফোরথিং ফ্রাইডে’ উন্মোচন করেছে।

অনুষ্ঠানে ফোরথিংয়ের একটি প্রতিনিধিদলের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার ও ব্যাংকিং পার্টনার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা। ফোরথিং ব্র্যান্ডের পরিচিতি তুলে ধরার পর গাড়িটি উন্মোচন করা হয়। এরপর অতিথিদের সামনে ফোরথিং ফ্রাইডের খুঁটিনাটি ফিচার এবং সারা দেশে অ্যারিয়ালের সার্ভিস নেটওয়ার্ক ও চার্জিং পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী নিরাপত্তা মানদণ্ডসম্পন্ন নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডের অভিষেক বাংলাদেশে টেকসই পরিবহনের ক্ষেত্রে এক সাহসী নতুন অধ্যায়ের সূচনা করল। পরিচ্ছন্ন, স্মার্ট ও নির্ভরযোগ্য যানবাহনের দিকে দেশের ক্রমবর্ধমান আগ্রহই প্রতিফলিত হয়েছে এই গাড়িতে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত