রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

বাজারে সব দোকান বন্ধ, সড়কে পড়ে ছিল মরদেহ, বলেন এক পুলিশ কর্মকর্তা।   

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

চট্টগ্রামের রাউজানে ফের সন্ত্রাসীরা গুলি করে আব্দুল করিম নামের এক যুবদল কর্মীকে খুন করেছে। এ সময় বাজারে সব দোকান বন্ধ হয়ে যায়। সড়কে অনেকক্ষণ পড়ে ছিল মরদেহ। পরে পুলিশ উদ্ধার করে। 

আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের কেরানিহাটে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (রাংগুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন জানান, রাত ৮ টার দিকে উপজেলার কেরানিহাটে গুলিতে আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। নিহত করিম উরকিরচর এলাকার বাসিন্দা। 

তবে এলাকায় থাকেন না৷ বসবাস করেন হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি গ্রামের বাড়িতে আসেন। তার বিরুদ্ধে মাদক বেচাকেনা, অস্ত্র আইনে ১০ টি মামলা রয়েছে৷ পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে, কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত