জাতীয় জুনিয়র কুস্তির বালক বিভাগে নারায়ণগঞ্জ এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল। গতকাল সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতায় বালক বিভাগে নারায়ণগঞ্জ তিনটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতে শিরোপা নিশ্চিত করে। একটি করে স্বর্ণ ও রৌপ্য জিতে নড়াইল প্রথম রানার্সআপ এবং একটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার্সআপ হয় খুলনা। অন্যদিকে বালিকা বিভাগে দাপট দেখিয়েছে নড়াইলের মেয়েরা। পাঁচটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার্সআপ কুড়িগ্রাম জেলা দল পেয়েছে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট তিনটি পদক। একই সংখ্যক পদক নিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে রংপুর জেলা দল। রংপুরের অর্জন একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুস্তি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এবং কোষাধ্যক্ষ এ কেএম আব্দুল মবিন উপস্থিত ছিলেন।
জুনিয়র কুস্তিতে নড়াইল নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০