আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা

আপিল বিভাগের রায় যেকোনো দিন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

২২ বছর আগে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে।

আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, হেলাল উদ্দিন মোল্লা, মোহাম্মদ শিশির মনির, সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ওবায়দুর রহমান। অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, আপিলের শুনানি শেষ হয়েছে। আদালত সিএভি (অপেক্ষমাণ) রেখেছেন। যেকোনো দিন রায় হবে। তবে আদালত বলেছে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির (আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অবকাশ) আগে হবে না। আদালত খোলার পর রায়ের দিন নির্ধারিত হবে।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদ- দেয়। পাশাপাশি ছয়জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদ-। পরে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদনের নথি) হাইকোর্টে আসে। ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি নিয়ে ২০১৬ সালের ১৫ জুন রায় দেয় হাইকোর্ট।

রায়ে নূরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদ- বহাল রাখে হাইকোর্ট। সাতজনের মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। এ ছাড়া বিচার চলাকালে মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামি কারাগারে মারা যাওয়ায় তাদের মামলা নিষ্পত্তি হয়ে গেছে বলে গণ্য করা হয়। রায়ে মৃত্যুদ-প্রাপ্ত সাত আসামিকে খালাস দেয় হাইকোর্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত