আসছে ১০০ রুপির স্মারক মুদ্রা

উত্তম কুমারের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ মোদির

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

বাঙালির মনন-চিন্তনে উত্তম কুমারের অবস্থান তো নতুন করে ব্যক্ত করার নয়। তার ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা থেকে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব আজও বাঙালির নিজস্ব ব্যাকরণ। শতবর্ষেও যিনি বাংলা সিনেজগৎ তো বটেই, এমনকি এই ভূ-ভারতের ফিল্মিদুনিয়াতেও সমুজ্জ্বল। ভারতীয় বিনোদুনিয়ার সেই অন্যতম চিরন্তন ‘ম্যাটিনি আইডল’-এর জন্মশতবর্ষে কয়েকদিন ধরেই নানা রকম মন্তব্য করে আসছেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার উত্তমের অবয়ব খচিত বিশেষ স্মারক মুদ্রা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি যদিও খুব বেশি সিনেমায় বেশি দেখা যায়নি উত্তম কুমারকে।  তার অভিনীত হিন্দি ছবি বললেই এযাবৎকাল ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’, কিংবা ‘কিতাব’-ই চর্চার শিরোনামে উঠে আসে, তবুও মায়ানগরীর তৎকালীন স্টুডিওপাড়ায় উত্তমের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম ছিল না। এবার জন্মশতবর্ষ উপলক্ষে মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ নিল মোদি সরকার। অর্থ মন্ত্রণালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মারক মুদ্রা প্রকাশ করা হবে।’ 

বাগেশ্বর বাবার আমিষ-নিরামিশ তত্ত্বে যখন বাংলাজুড়ে বিক্ষোভ, তখন মহানায়কের নামে কেন্দ্রের এমন পদক্ষেপ যে বাঙালির পরমপ্রাপ্তি, তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ রুপির এই স্মারক মুদ্রায় থাকবে উত্তম কুমারের ছবি। শুধু তাই নয়! আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, এই বিশেষ স্মারক মুদ্রা তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপা দিয়ে। যার ব্যাস হবে ৪৪ মিমি। 

উল্লেখ্য, নিজের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তার অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত