রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে একজন নিহত ও মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, তিনটি ককটেল, চাপাতি, সুইস গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে জব্দ করা তিনটি ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এসব তথ্য জানান।
তিনি বলেন, সকালে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার দক্ষিণপার গে-ারিয়া খেজুরবাগ ও ডেমরা পাড় ডগাইর বায়তুল মুকাদ্দাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, এ ঘটনায় জড়িত আসামি ডোবা মিঠুকে গ্রেপ্তার করা হয়।