বান্দরবানে পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা বন্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে  প্রশাসনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি প্রশাসনের চাহিদামতো ওই  এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, লামায় ইটভাটা মালিকরা পাহাড় কেটে ধ্বংস করছেÑ গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর পাহাড় কাটা বন্ধের নির্দেশনা চেয়ে গত ৩০ আগস্ট হাইকোর্টে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট আবেদন করেন দুই আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও রিপন বারৈ। 

এ রিট আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোট রুলসহ এ আদেশ দেয়। পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করে তিন দিনের মধ্যে লামায় পাহার কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আদালত স্থানীয় প্রশাসনের অনুরোধ সাপেক্ষে বান্দরবান আর্মি ক্যাম্পের কমান্ডারকে পাহাড় কাটা বন্ধে কার্যকর  সহযোগিতার নির্দেশ দিয়েছে। আইনজীবী আরও জানান, হাইকোর্ট আরেকটি আদেশে ৭ দিনের মধ্যে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনের ১৫ ধারা অনুসারে শাস্তি এবং অর্থদ- প্রয়োগের নির্দেশনা দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত